রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

তওবা কি? এবং কি কি করলে তাওবা কবুল হবে?


~~~~
আল্লাহ্‌র অবাধ্যতা থেকে তঁার আনুগত্যের প্রতি প্রত্যাবর্তনকে বলে।

তওবা তখন কবুল হয়, যখন,তাতে পাঁচটি শর্ত পূর্ণ হয়।

প্রথমতঃ-আল্লাহ্‌র উদ্দেশ্যেই বিশুদ্ধ চিত্তে তওবা করা।এর দ্বারা আল্লাহ্‌র সন্তুষ্টি, তাঁ্র নিকট সওয়াব এবং তাঁ্র আযাব থেকে পরিত্রাণ পাওয়ার আশা রাখা।

দ্বীতিয়তঃ-পাপ ও অবাধ্যতা কর্মের উপর লজ্জিত হওয়া। যা করে ফেলেছে তার উপর দুঃখীত ও বেদনাহত হওয়া এবং 'যদি না করত ' এই আক্ষেপে অনুতপ্ত হওয়া।

তৃতীয়ত ঃ-সত্বর পাপ থেকে বিরত হওয়া। যদি সেই পাপ আল্লাহ্‌র অধিকারভূক্ত কোন হারাম কর্মে লিপ্ত হয়ে হয় তবে তা পরিত্যাগ করবে।যদি কোন ওয়াজিব কর্ম ত্যাগ করে হয় তবে তা সত্বর তা পালন করতে শুরু করবে।
যদি ঐ পাপ কোন সৃষ্টির সাথে অধিকারভূক্ত হয় তবে তা হতে সত্ত্বর মুক্তিলাভ করতে চেষ্টা করবে।(অন্যায়ভাবে কিছ গ্রহণ করলে তা তাকে ফেরত দিয়ে ক্ষমা চেয়ে নিবে)

চথুর্থতঃ-ভবিষ্যৎ এ পুনরায় ঐ পাপে লিপ্ত না হওয়ার উপর দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা করা।


পঞ্চমতঃ -মৃত্যু উপস্থিত কালে অথবা সূর্য পশ্চিম দিক হতে সূর্যোদয় হলে তওবা কবুল হয়ে যাওয়ার নির্দিষ্ট সময় অবসান হওয়ার পরে তওবা না করা।
আল্লাহ্‌ বলেন,
তাদের জন্য তওবা নয় যারা আজীবন মন্দ কাজ করে অতঃপর তাদের কারো নিকট যখন মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে,আমি এখন তওবা করলাম।"(নিসাঃ১৮)
রাসূল (সাঃ) বলেন, "যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে আল্লাহ্‌ তার তওবা কবুল করবেন।"(মুসলিম ২৭০৩)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন