বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

শিষ্টাচারের মুলনীতি

  • আস্থা রাখুন অন্যান্য অবদানকারীর উপর। যেহেতু যে কেউ কোনোদিনই সফল হতে পারতো না, বরং শুরুতেই শেষ হয়ে যেতো।
  • মনে রাখুন সব থেকে গুরুত্বপূর্ণ নীতি: সকলের সাথে এমন ব্যবহার করুন যেমনটা আপনি তাদের থেকে আশা করেন-এমনকি তারা নতুন হলেও। আমরা সকলে একসময় নতুন ছিলাম।
  • অনুগ্রহ করে বিনয় প্রদর্শন করুন।
  • বিষয়নিষ্ঠ বিতর্ক করুন,ব্যাক্তিগত আক্রমন নয়।
  • মনে রাখুন লিখিত আকারে মনের ভাব ঠিক সেভাবে প্রকাশ পায়না যেভাবে মুখের ভাষায় পায়। রসিকতা সবসময় লিখিত আকারে বুঝানো যায়, কখনো কখনো লিখিত কথা রুঢ় শোনাতে পারে যা হয়তো মৌখিক ভাবে শোনাতো না। মুখভঙ্গী,শারীরিক ভাষা,কন্ঠস্বরের উঠানামা লিখিত আকারে বোঝানো যায়না। তাই কি লিখছেন সেটার প্রতি যত্নশীল হোন,আপনি যা বুঝাতে চান আরেকজন সেটা নাও বুঝতে পারে। সাবধান হোন অন্যের লেখা পড়ে আপনি কি অর্থ দাড় করাচ্ছেন তার প্রতি, লেখক হয়তো সেটা বুঝাতে চাননি যে আপনি ভাবছেন। 
  • সকলে মিলে একটি মতে পৌছাতে চেষ্টা করুন।
  • কারো প্রশ্নকে উপেক্ষা করবেননা।
  • কেও যদি আপনার লেখার প্রতি দ্বিমত প্রকাশ করে তবে আপনার মতে স্বপক্ষে শক্তিশালী যুক্তি প্রদর্শন করুন।
  • ভদ্রতা প্রদর্শন করুন।
  • যদিও এটা কঠিন,যদি বিতর্কের সময় অন্যান্য অবদানকারীরা আপনার প্রতি ভদ্রতা প্রকাশ না করে আপনি তাদের প্রতি অনেক বেশি ভদ্রতা প্রকাশ করুন। এভাবে সংঘাত এবং গালি-গালাজ এড়ানো যাবে। এছাড়া অভদ্রতার বিপক্ষে ভদ্রতা করা প্রশংসনীয় আচরণ।
    • তবে আপনি তাদের জানিয়ে দিন যে আপনি তাদের আচরণ পছন্দ করছেননা, অন্যথায় তারা আপনাকে দুর্বল ভেবে আরো বেশি আক্রমন করতে পারে।
  • ভুল করলে ক্ষমা প্রার্থনা করুন। বিতর্কের সময় আমরা উত্তেজিত হয়ে এমন কথা বলি যা পরে আমাদের অনুতপ্ত করে।
  • ক্ষমা করুন এবং ভুলে যান।
  • আপনার কোনো কিছুর উপর পক্ষপাতিত্ব আছে নাকি বুঝার চেষ্টা করুন এবং সেটা থেকে পরিত্রান পাবার চেষ্টা করুন।
  • প্রশংসা করুন যখন সেটা প্রাপ্য। সবাই প্রশংসা পেতে ভালোবাসে। একটি প্রশংসাসূচক বার্তা ব্যবহারকারির আলাপ পাতায় লিখে দিতে পারেন।
  • আপনি যেসব বিতর্কে সুচনা করেছিলেন বিতর্ক শেষে তা মুছে ফেলুন বা সারমর্ম তৈরি করুন।
  • অন্যদের মধ্যে বিতর্কের অবসান ঘটাতে এগিয়ে আসুন।
  • আপনি যদি বিতর্কের মধ্যে থাকেন,কিছুক্ষন বিরতি নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। আপনি যদি কোনো বিতর্ক নিরসনের চেষ্টা করেন তবে এই উপদেশ দিন।
  • আপনি যদি রাগান্বিত হয়ে থাকেন তবে কিছুদিনের জন্য উইকিপিডিয়ার কাজ থেকে বিরত থাকুন। হয়তো এই কয়দিনে অন্য কেও বিতর্কের অবসান ঘটাবে এবং সঠিক তথ্য যোগ করে দিবে। আপনি অন্য কাওকে নিযুক্ত করতে পারেন এই কাজে।
  • মনে রাখুন আপনি মানুষের সাথে কাজ করছেন। প্রতিটি মানুষের আত্মসম্মানবোধ আছে,তারা ভিন্ন ভিন্ন সংস্কৃতি থেকে আগত। সবার প্রতি সম্মান দেখাতে চেষ্টা করুন। এমন কোনো ভাষা ব্যবহার করবেননা যা সকলে বুঝতে সমস্যা হতে পারে। শব্দ-সংক্ষেপ ব্যবহার করলে তার অর্থ লিখে দিন যাতে সন্দেহ সৃষ্টি না হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন