রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

বেগানা মহিলার উপর আচমকা দৃষ্টি পড়ে গেলে

বেগানা মহিলার উপর আচমকা দৃষ্টি পড়ে গেলে হাদীসে বলা হয়েছে, “তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও।” (মুসলিম) 

*মহিলাদের ক্ষেত্রেও কি একই নির্দেশ? তাঁরাও কি বেগানা পুরুষদের দিকে তাকাতে পারবে না?* 
~~~~~~~~
হ্যাঁ, নির্দেশে সবাই সমান। 

মহান আল্লাহ বলেছেন, “বিশ্বাসী নারীদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানে রক্ষা করে।”(নুরঃ ৩১)

তবে কামদৃষ্টি ছাড়া অন্য কোন বৈধ দৃষ্টিতে তাকান যাবে। মা আয়েশা (রঃ) হাবশীদের খেলা দেখেছেন। নবী (সঃ) তাকে আড়াল করে তা দেখিয়েছেন। (বুখারী ৯৫০, মুসলিম ৮৯২ নং)

টিভি প্রভৃতির পর্দায় বা ছবিতে পুরুষ দেখার ক্ষেত্রেও একই বিধান। কামনজর নিয়ে তাকান যাবে না। (ইবনে উষাইমীন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন