১. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারী জান্নাতে প্রবেশ করবে না
* জুবাইর বিন মুতঈম (রা) থেকে বর্ণিত যে, তিনি নাবী (স) কে বলতে শুনেছেন যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। [বুখারী ও মুসলিম]
* আবূ মূসা
আশআরী (রা) থেকে বর্ণিত, নাবী (স) বলেছেন, জান্নাতে তিন শ্রেণীর
মানুষ প্রবেশ করবে না: (১) মদ পানকারী (২) আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী
(৩) যাদুকে সত্যায়নকারী। [আহমাদ ও ইবনু হিব্বান]
২: আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারীর আমল কবূল হবে না।
* আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (স) কে বলতে শুনেছি তিনি বলেছেন, নিশ্চয় প্রত্যেক বৃহঃবার জুমুআর রাত্রিতে বানী আদম এর আমল আল্লাহর নিকট উপস্থাপন করা হয়, অতঃপর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না। [আহমাদ]
*** আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে শায়খ বিন বায (রহ.) কে প্রশ্ন করা হয়েছিল : আত্মীয়তার সম্পর্ক কারা ও নিকটাত্মীয় কারা? এবং স্ত্রীর নিকটাত্মীয়রা কি "আরহাম" নয়??
### তিনি উত্তরে বলেছেন: আত্মীয়তার সম্পর্ক হচ্ছে পিতা ও মাতার রক্তিও সম্পর্কের সাথে সম্পৃক্ত।
আল্লাহ তাআলা বলেছেন, আত্মীয়গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার। [সূরা আনফাল ৭৫]
তাদের মধ্য থেকে হলো পিতৃবর্গ, মাতাগণ, দাদা, সন্তান ও তাদের সন্তানগণ। অতঃপর সবচেয়ে নিকটাত্মীয় হলো ভাতৃবর্গ ও তাদের সন্তানগণ, চাচা ও ফুফুগণ ও তাদের সন্তানগণ, মামা খালা ও তাদের সন্তানগণ।
### সহীহ হাদীস থেকে প্রমাণিত যে, নাবী (স) কে এক প্রশ্নকারী জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? তিনি বললেন, তোমার মা, লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল (স) উত্তর দিলেন, তোমার মা, লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল (স) উত্তর দিলেন, তোমার মা, লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল (স) উত্তর দিলেন, তোমার বাবা, লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল (স) উত্তর দিলেন, এরপর তোমার নিকটাত্মীয়জন। [সহীহ মুসলিম]
সুতরাং স্ত্রীর নিকটাত্মীয়গণ স্বামীর নিকটাত্মীয় নয়। তবে সাহায্য সহযোগিতা করলে নিশ্চয় সেটি একটি ভালো কাজের অন্তর্ভুক্ত হবে।
আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে ইসলামের যাবতীয় বিধান মেনে চলার তাওফীক দিন। আমীন।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন