বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭

সাফল্য লাভের ৯ উপায়

আমাদের পড়ালেখা, অধ্যবসায় সবকিছু এই সফলতা অর্জনের জন্য। জীবনে কিভাবে সফল হবেন এই বিষয়ে আপনি বাজারে নানা বই পাবেন, শুধু বই না এই বিষয়ে পরামর্শ দেয়া মানুষের অভাব পাবেন না। কিন্তু সত্যিকারে সফল মানুষ যারা তারা আসলে কি করেন? সকল সফল মানুষের কিছু কাজ করেন থাকেন, যা তাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়।
বড় চিন্তা করা : অনেক মানুষের লক্ষ্য তার সামর্থ্যরে বাইরে নির্ধারণ করে থাকেন। আর যখন সেটি অর্জন করতে ব্যর্থ হন, তখন হতাশ হয়ে পড়েন। Michelangelo Buonarroti, Great Renaissance Artist বলেন ‘আমাদের সাফল্যের সবচেয়ে বড় ঝুঁকি হলো আমাদের উঁচু লক্ষ্য এবং আমাদের লক্ষ্য না পৌঁছানোর ব্যর্থতা। ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জন করুন’। ছোট ছোট অর্জনগুলো একসময় বড় সাফ্যলতা পেতে সাহায্য করবে।
যেটা করতে ভালোবাসুন সেটি করুন : আপনি সাফল্যের চূড়ায় তখন পৌঁছাবেন যখন আপনি আপনার কাজটিকে ভালোবাসবেন। আপনি সফল তখন হবেন যখন আপনার কাজটিকে চাকরি হিসেবে না নিয়ে ভালোলাগা হিসেবে নেবেন। businessinsider এ Freeman বলেছেন তিনি এমন একজনকে জানেন যিনি ছয় অঙ্কের পরিমাণে টাকা জমিয়েছিলেন, কিন্তু সেগুলো খরচের আগে তিনি ক্যান্সারে মারা যান। টাকার পেছনে না ছুটে নিজের প্যাশনকে নিজের চাকরিতে রূপান্তর করুন। এটি আপনার জীবনে সাফল্য এনে দেবে।
ব্যর্থতাকে ভয় পাবেন না : Henry Ford, Founder of Ford Motors বলেন ‘ব্যর্থতা হলো সুযোগ নতুন করে শুরু করার, যেখানে আরো সতর্কতা অবলম্বন করা যায়’।
সংকল্প গ্রহণ : আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন এমন অটল বিশ্বাস এবং সংকল্প নিজের মাঝে রাখতে হবে। এই বিশ্বাস আপনাকে আপনার লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবে।
ঝুঁকি গ্রহণ : ব্যর্থ হওয়ার ভয়ে ঝুঁকি গ্রহণ থেকে বিরত থাকা উচিত হবে না। Ingemar Stenmark, the great Olympic skier ‘আপনি যদি সফল হতে চান তবে অবশ্যই আপনাকে ব্যর্থতার ঝুঁকি গ্রহণ করতে হবে’।
দ্বন্দ্ব-বিবাদ এড়িয়ে চলুন : অনেকেই আপনার সঙ্গে একমত প্রকাশ করবে না। কিংবা আপনার বিরোধিতা করবে, তাই বলে আপনি তাদের সঙ্গে বিতর্কে, বিবাদে জড়াবেন না। Theodore Roosevelt, 26th President of America-এর মতে ‘সাফল্যের সবচেয়ে  গুরুত্বপূর্ণ উপাদান হলো সবাইকে সঙ্গে নিয়ে কজা করা’।
নতুন কিছু চিন্তা করা : নতুন কিছু করা থেকে ভয় পেলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব হবে না। Mark Twain বলেন ‘নতুন আইডিয়া সংবলিত মানুষ সাফল্য অর্জনে না করা পর্যন্ত হাল ছাড়েন না’।
আত্ম বিশ্বাস : আপনি যে স্বপ্নটি দেখেছেন সেটি পূরণ করার ক্ষমতা আপনার আছে। বিশ্বখ্যাত Walt Disney Company এর ফাউন্ডার Walt Disney এমনটি মনে করেন।
কঠোর পরিশ্রম :  জীবনে সফলতা অর্জনের পেছনে পরিশ্রমের বিকল্প নেই। আপনি যদি আপনার কর্মক্ষমতা থেকে বের না হয় আসতে পারেন, তবে আপনি কখনই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে নিজের লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন