শনিবার, ১০ জুন, ২০১৭

আমরা গুনাহে জর্জরিত অবস্থায় প্রায়ই হতাশ হয়ে হাল ছেড়ে দেই ! দেখুন কোর'আনে আল্লাহ তা'য়ালা কি বলছেন -


"হে আমার বান্দারা! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ - আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়োনা; আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনিতো ক্ষমাশীল, পরম দয়ালু।"
[সূরা আল-যুমার ৩৯-৫৩]
বান্দা যখন বিপদে পড়ে অনুতপ্ত হয়ে তাঁর রবকে ডাকে ,
হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি আর তুমি ছাড়া গুনাহ্‌সমূহ কেহই মাফ করতে পারে না। সুতরাং তুমি তোমার নিজ গুনে মার্জনা করে দাও এবং আমার প্রতি তুমি রহম কর। তুমি তো মার্জনাকারী ও দয়ালু।
[বোখারি : ৫৮৫১]
আল্লাহ রাব্বুল আলামীন তাদের সান্ত্বনা দেন ,
" আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায়, ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না।''
[সূরা ইউসূফ -৮৭]
তিনি তাদের আরো বলেন-
"... তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।"
[সূরা আল বাক্বারাহ -১৫২]
আমরা প্রায়ই বলি, আল্লাহ ! আমাকেই কেনো পরীক্ষায় ফেলেছো তুমি?-
''দেখুন এর জবাবে কোর'আন কি বলছে –
মানুষ কি মনে করেছে যে, ‘আমরা ঈমান এনেছি’ এ কথা বললেই তাদেরকে অব্যাহতি দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবেনা?আমিতো তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম; আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী।''
[সূরা আল আনকাবুত - ০২,০৩]
বান্দাহ আল্লাহ্‌র কাছে গুনাহের স্বীকৃতি দিয়ে বলে , ইয়া আল্লাহ্‌! আমি নিজের উপর জুলুম করেছি -
আল্লাহ বলেন - "...হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।..."
[সূরা আল-যুমার -৫৩]
বান্দাহ আল্লাহকে তার অন্তরের অশান্তি এবং উদ্বেগের কথা বলে -
আল্লাহ বলেন - "...আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।"
[সূরা রা'দ -২৮]
বান্দাহ আল্লাহকে তার একাকীত্বের কথা জানায় -
আল্লাহ বলেন - "...আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।"
[সূরা ক্বাফ -১৬]
বান্দাহ আল্লাহর কাছে সভয়ে জানায়, আমার গুনাহ অসীম -
আল্লাহ তাঁর বান্দাকে আশ্বস্ত করেন - "আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন?"
[সূরা আল-ইমরান -১৩৫]
বান্দা আল্লাহর কাছে কাতর প্রার্থনা করে -
আল্লাহ বলেন -"...তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো ..।"
[সূরা আল বাক্বারাহ -১৫২]
বান্দা আল্লাহর কাছে জীবনের সমস্যা জানিয়ে সাহায্য চায় -
আল্লাহ বলেন -"...যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।"
[সূরা আত্ব-ত্বালাক -০২]
বান্দা হতাশ হয়ে আল্লাহর কাছে আশ্রয় খুঁজে -
আল্লাহ বলেন -"নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।"
[সূরা আল ইনশিরাহ -০৬]
বান্দা তার সমস্ত কিছুর জন্য আল্লাহর উপর ভরসা করে -
আল্লাহ বলেন -"... যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।..."
[সূরা আত্ব-ত্বালাক -০৩]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন