রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

সত্যপথে চলবেন সব সময়, বেদাতিরা কিসের ভিত্তিতে নবী (সঃ) কে নূরের তৈরি বলে? .


নূর ( ﻧﻮﺭ ) শব্দটি ( ﻥ ﻭ ﺭ ) ধাতু থেকে এসেছে।
যার অর্থ আলো, আলোক, উজ্জ্বলতা,কিরণ,
জ্যোতি, প্রদীপ, বাতি এবং এর ( ﺍﺳﻢ ﻓﺎﻋﻞ )হল
ﻣﻨﻴﺮ (মুনির) যার অর্থ-আলো
দানকারী, আলোকময়, আলোকপ্রদ, দীপ্তমান,
উজ্জল। অনেকে বলে থাকে, রাসূল
সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নুরের তৈরী। এই জন্য
তারা কুরআনের একটি আয়াত ও একটি জাল
হাদীস পেশ করে থাকে।
.
ﺍَﻭَّﻝُ ﻣَﺎ ﺧَﻠَﻖَ ﺍﻟﻠﻪُ ﻧُﻮْﺭِﻯ ‘-
.
আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন’
বলে
যে হাদীছ তারা বলে, তা মওযূ বা জাল
(সিলসিলা ছহীহাহ, হা/৪৫৮-এর আলোচনা
দ্রঃ)।
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম
নূরের তৈরী ছিলেন না।
আল্লাহ বলেন-
.
ﻗُﻞْ ﺇِﻧَّﻤَﺎ ﺃَﻧَﺎ ﺑَﺸَﺮٌ ﻣِﺜْﻠُﻜُﻢْ
.
হে নবী! তুমি বলে দাও, আমি তোমাদের মতই
একজন মানুষ।
(কাহফ:১১০)
.
>>> তারা যে আয়াত দিয়ে নবী সঃ কে নুরের
তৈরী বলে <<<
.
ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻪِ ﻧُﻮﺭﻭَﻛِﺘَﺎﺏٌ ﻣُﺒِﻴﻦٌ
"
তোমাদের কাছে আল্লাহর পক্ষ হতে একটি
উজ্জল নূর (জ্যোতি) ও
একটি স্পষ্ট কিতাব এসেছে।"
(আল- মায়িদাহ:১৫)
.
বাতিলপন্থীরা বলে, “আল্লাহর পক্ষ
থেকে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব
এসেছে।
উক্ত নূর দ্বারা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম যে নূরের তৈরি সে কথা
বুঝানো
হয়েছে”।
তাদের এই দাবী, মিথ্যা ও বাতিল। এই নূর
দ্বারা কি বুঝা যায় মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি? এই নুরের
ব্যাখ্যা পরের আয়াতে আল্লাহ উল্লেখ
করেছেন।
পরের আয়াতে আল্লাহ বলেন-
.
ﻳَﻬْﺪِﻱ ﺑِﻪِ ﺍﻟﻠَّﻪُ ﻣَﻦِ ﺍﺗَّﺒَﻊَ ﺭِﺿْﻮَﺍﻧَﻪ
.ُ ﺳُﺒُﻞَ ﺍﻟﺴَّﻟﻢ ﻭَﻳُﺨْﺮِﺟُﻬُﻢْ ﻣِﻦَ
.
ﺍﻟﻈُّﻠُﻤَﺕِ ﺇِﻟَﻰ ﺍﻟﻨُّﻮﺭِ ﺑِﺈِﺫْﻧِﻪِ ﻭَﻳَﻬْﺪِﻳﻬِﻢْ
.
ﺇِﻟَﻰ ﺻِﺮَﺍﻁٍ ﻣُﺴْﺘَﻘِﻴﻢٍ
.
যা দিয়ে আল্লাহ তায়ালা তাদেরকে
শান্তির পথে পরিচালিত করেন, যারা তাঁর
সন্তুষ্টির অম্বেষণ করে এবং তাঁর অনুমতিতে
তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর
দিকে
বের করেন আর তাদেরকে সরল-সঠিক পথের
দিকে পরিচালিত করেন।
(আল-মায়িদাহ:১৬)
.
অর্থাৎ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে ও কুরআনকে অনুসরণ
করবে সে ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের
দিকে
তথা সহজ-সরল পথের দিকে
হেদায়াত পাবে।
অন্যত্র আল্লাহ বলেন-
.
ﺍﻟﺮ - ﻛِﺘَﺎﺏٌ ﺃَﻧْﺰَﻟْﻨَﺎﻩُ ﺇِﻟَﻴْﻚَ ﻟِﺘُﺨْﺮِﺝ
.
َ ﺍﻟﻨَّﺎﺱَ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺕِ ﺇِﻟَﻰ ﺍﻟﻨُّﻮﺭِ
.
ﺑِﺈِﺫْﻥِ ﺭَﺑِّﻬِﻢْﺇِﻟَﻰ ﺻِﺮَﺍﻁِ ﺍﻟْﻌَﺰِﻳﺰِ ﺍﻟْﺤَﻤِﻴﺪِ
.
আলিফ-লাম-রা; এই কিতাব, যা
তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি, যাতে
তুমি
মানুষকে তাদের রবের অনুমতিক্রমে অন্ধকার
থেকে নিয়ে আসতে পারো আলোর
(নূরের) দিকে- মহাপরাক্রমশালী,
প্রশংসিত আল্লাহর পথে।
( ইবরাহীম:১)
.
অন্যত্র আল্লাহ বলেন-
.
ﻫُﻮَ ﺍﻟَّﺬِﻱ ﻳُﻨَﺰِّﻝُ ﻋَﻠَﻰ ﻋَﺒْﺪِﻩِ ﺁﻳَﺎﺕ
.
ٍ ﺑَﻴِّﻨَﺎﺕٍ ﻟِﻴُﺨْﺮِﺟَﻜُﻢْ ﻣِﻦَﺍﻟﻈُّﻠُﻤَﺕِ
.
ﺇِﻟَﻰﺍﻟﻨُّﻮﺭِ ﻭَﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺑِﻜُﻢْ ﻟَﺮَﺀُﻭﻑٌ ﺭَﺣِﻴﻢٌ
.
তিনিই তাঁর বান্দার প্রতি সুস্পষ্ট
আয়াতসমূহ অবতীর্ণ করেন,
যাতে তিনি তোমাদেরকে অন্ধকার
থেকে আলোর (নূরের) দিকে বের
করে আনতে পারেন আর নিশ্চয় আল্লাহ
তোমাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়।
(আল-হাদিদ:৯)
.
ﻫُﻮَ ﺍﻟَّﺬِﻱ ﻳُﺼَﻠِّﻲ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻭَﻣَﻼﺋِﻜَﺘُﻪ
.
ُ ﻟِﻴُﺨْﺮِﺟَﻜُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺕِ ﺇِﻟَﻰ ﺍﻟﻨُّﻮﺭِ
.
ﻭَﻛَﺎﻥَ ﺑِﺎﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﺭَﺣِﻴﻤًﺎ
.
তিনিই তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং
তাঁর
ফেরেশতারা তোমাদের জন্য অনুগ্রহের
প্রার্থনা করেন যেন তোমাদেরকে অন্ধকার
থেকে আলোর (নূরের) দিকে বের করে
আনেন;
আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।
(আল-আহযাব:৪৩)
.
ﺭَﺳُﻮﻻ ﻳَﺘْﻠُﻮ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﺁﻳَﺎﺕِ ﺍﻟﻠَّﻪِ
.
ﻣُﺒَﻴِّﻨَﺎﺕٍ ﻟِﻴُﺨْﺮِﺝَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ
.
ﻭَﻋَﻤِﻠُﻮﺍ ﺍﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕِ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺕ
.
ِ ﺇِﻟَﻰ ﺍﻟﻨُّﻮﺭِ ﻭَﻣَﻦْ ﻳُﺆْﻣِﻦْ ﺑِﺎﻟﻠَّﻪِ
.
ﻭَﻳَﻌْﻤَﻞْ ﺻَﺎﻟِﺤًﺎ ﻳُﺪْﺧِﻠْﻪُ ﺟَﻨَّﺕٍ ﺗَﺠْﺮِﻱ
.
ﻣِﻦْ ﺗَﺤْﺘِﻬَﺎ ﺍﻷﻧْﻬَﺎﺭُ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ ﺃَﺑَﺪًﺍ
.
ﻗَﺪْ ﺃَﺣْﺴَﻦَ ﺍﻟﻠَّﻪُ ﻟَﻪُ ﺭِﺯْﻗًﺎ
.
একজন রাসূল, যিনি তোমাদের নিকট
আল্লাহর
সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন; যেন যারা
ঈমান
আনে ও সৎকাজসমূহ করে, তাদেরকে অন্ধকার
হতে বাহির করে আলোর (নূরের) দিকে
নিয়ে
আসতে পারেন; আর যে আল্লাহর প্রতি ঈমান
আনবে ও সৎকাজ করবে,
তিনি তাকে জান্নাতে প্রবেশ
করাবেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়,
সেখানে তারা চিরকাল থাকবে; নিশ্চয়
আল্লাহ
তার জন্য উত্তম রিয্ক রেখেছেন।
(আত-তালাক:১১)
.
ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺭُﺳُﻠِﻪ
.
ِ ﺃُﻭﻟَﺌِﻚَ ﻫُﻢُ ﺍﻟﺼِّﺪِّﻳﻘُﻮﻥَﻭَﺍﻟﺸُّﻬَﺪَﺍﺀُ ﻋِﻨْﺪَ ﺭَﺑِّﻬِﻢْ
.
ﻟَﻬُﻢْ ﺃَﺟْﺮُﻫُﻢْ ﻭَﻧُﻮﺭُﻫُﻢْ ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍ
.
ﻭَﻛَﺬَّﺑُﻮﺍ ﺑِﺂﻳَﺎﺗِﻨَﺎ ﺃُﻭﻟَﺌِﻚَﺍﺃَﺻْﺤَﺎﺏُ ﻟْﺠَﺤِﻴﻢِ
.
আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি
ঈমান
আনে, তারাই তাদের রবের নিকট সিদ্দীক ও
শহীদ, তাদের জন্য রয়েছে তাদের প্রতিফল ও
তাদের নূর আর যারা আমার আয়াতসমূহকে
অস্বীকার করেছে এবং মিথ্যা প্রতিপন্ন
করেছে,
তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী।
(আল-হাদীদ:১৯)
.
>>> নূর দ্বারা পথ নির্দেশ বুঝিয়েছেন<<<
.
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ
.
ﻭَﺁﻣِﻨُﻮﺍ ﺑِﺮَﺳُﻮﻟِﻪِ ﻳُﺆْْ ﺗﮑﻢﻛِﻔْﻠَﻴْﻦِ ﻣِﻦْ ﺭَﺣْﻤَﺘِﻪِ
.
ﻭَﻳَﺠْﻌَﻞْ ﻟَﻜُﻢْ ﻧُﻮﺭًﺍ ﺗَﻤْﺸُﻮﻥَ ﺑِﻪِ
.
ﻭَﻳَﻐْﻔِﺮْ ﻟَﻜُﻢْ ﻭَﺍﻟﻠَّﻪُ ﻏَﻔُﻮﺭٌ ﺭَﺣِﻴﻢٌ
.
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর
আর তাঁর রাসূলের প্রতি ঈমান আন, তিনি তাঁর
রহমতে দ্বিগুণ পুরস্কার দিবেন, আর
তোমাদেরকে নূর (জ্যোতি) দিবেন, যার
সাহায্যে তোমরা পথ চলতে পারবে এবং
তিনি
তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ
ক্ষমাশীল, পরম দয়ালু।
(হাদীদ:২৮)
.
>>> মুনাফিকরা নূর পাবে না <<<
.
ﻳَﻮْﻡَ ﻳَﻘُﻮﻝُ ﺍﻟْﻤُﻨَﺎﻓِﻘُﻮﻥَ ﻭَﺍﻟْﻤُﻨَﺎﻓِﻘَﺕُ
.
ﻟِﻠَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺍﻧْﻈُﺮُﻭﻧَﺎ ﻧَﻘْﺘَﺒِﺲْ ﻣِﻦْ ﻧُﻮﺭِﻛُﻢْ
.
ﻗِﻴﻞَ ﺍﺭْﺟِﻌُﻮﺍ ﻭَﺭَﺍﺀَﻛُﻢْ ﻓَﺎﻟْﺘَﻤِﺴُﻮﺍ ﻧُﻮﺭًﺍ
.
ﻓَﻀُﺮِﺏَ ﺑَﻴْﻨَﻬُﻢْ ﺑِﺴُﻮﺭٍ ﻟَﻪُ ﺑَﺎﺏٌ
.
ﺑَﺎﻃِﻨُﻪُ ﻓِﻴﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﺔُ ﻭَﻇَﺎﻫِﺮُﻩُ ﻣِﻦْ ﻗِﺒَﻠِﻪِ ﺍﻟْﻌَﺬَﺍﺏُ
.
সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক
নারীগণ মুমিনদেরকে বলবে,
‘তোমরা আমাদের জন্য অপেক্ষা কর,
তোমাদের
নূর থেকে আমরা একটু নিয়ে নেই’, তাদেরকে
বলা হবে, "তোমরা তোমাদের পিছনে ফিরে
যাও এবং নূরের সন্ধান কর,’ তারপর তাদের
মাঝখানে একটি প্রাচীর স্থাপন করে দেয়া
হবে, যাতে থাকবে একটি দরজা, তার ভিতর
ভাগে থাকবে রহমত এবং তার বহির্ভাগে
থাকবে আযাব।
(হাদীদ:১৩)
.
>>> আল্লাহর নূরের উপমা <<<
.
ﺍﻟﻠَّﻪُ ﻧُﻮﺭُ ﺍﻟﺴَّﻤَﻭَﺕِ ﻭَﺍﻷﺭْﺽِ ﻣَﺜَﻞُ ﻧُﻮﺭِﻩِ
.
ﻛَﻤِﺸْﻜَﻭﺓٍ ﻓِﻴﻬَﺎ ﻣِﺼْﺒَﺎﺡٌ ﺍﻟْﻤِﺼْﺒَﺎﺡُ
.
ﻓِﻲ ﺯُﺟَﺎﺟَﺔٍ ﺍﻟﺰُّﺟَﺎﺟَﺔُ ﻛَﺄَﻧَّﻬَﺎ ﻛَﻮْﻛَﺐٌ ﺩُﺭِّﻱ
.
ٌّ ﻳُﻮﻗَﺪُ ﻣِﻦْ ﺷَﺠَﺮَﺓٍ ﻣُﺒَﺎﺭَﻛَﺔٍ ﺯَﻳْﺘُﻮﻧَﺔٍ
.
ﻻ ﺷَﺮْﻗِﻴَّﺔٍ ﻭَﻻ ﻏَﺮْﺑِﻴَّﺔٍ ﻳَﻜَﺎﺩُ ﺯَﻳْﺘُﻬَﺎ ﻳُﻀِﻲﺀُ
.
ﻭَﻟَﻮْ ﻟَﻢْ ﺗَﻤْﺴَﺴْﻪُ ﻧَﺎﺭٌ ﻧُﻮﺭٌ ﻋَﻠَﻰ ﻧُﻮﺭ
.
ٍ ﻳَﻬْﺪِﻱ ﺍﻟﻠَّﻪُ ﻟِﻨُﻮﺭِﻩِ ﻣَﻦْ ﻳَﺸَﺎﺀُ
.
ﻭَﻳَﻀْﺮِﺏُ ﺍﻟﻠَّﻪُ ﺍﻷﻣْﺜَﺎﻝَ
.
ﻟِﻠﻨَّﺎﺱِ ﻭَﺍﻟﻠَّﻪُ ﺷَﻲْﺀٍ ﻋَﻠِﻴﻢٌ ﺑِﻜُﻞِّ
.
আল্লাহ আসমানসমূহ ও যমীনের নূর, তাঁর নূরের
উপমা একটি দীপাধার, যার মধ্যে আছে
একটি
প্রদীপ; প্রদীপটি একটি কাঁচের আবরণের
মধ্যে
স্থাপিত, কাঁচের আবরণটি যেন উজ্জ্বল
নক্ষত্র;
যা
প্রজ্জ্বলিত করা হয় বরকতময়
যাইতূন বৃক্ষের তেল দ্বারা যা পূর্ব
দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয়, আগুন
তাকে স্পর্শ না করলেও যেন তার তেল
উজ্জ্বল
আলো দিচ্ছে; নূরের উপর নূর, আল্লাহ যাকে
ইচ্ছা তাঁর নূরের দিকে পথ দেখান, আর
আল্লাহ
মানুষের জন্য উপমা পেশ করেন এবং আল্লাহ
সর্ববিষয়ে সর্বজ্ঞ।
(আন-নূর:৩৫)
.
>>> রবের নূরে উদ্ভাসিত হবে <<<
.
ﻭَﺃَﺷْﺮَﻗَﺖِ ﺍﻷﺭْﺽُ ﺑِﻨُﻮﺭِ ﺭَﺑِّﻬَﺎ ﻭَﻭُﺿِﻊَ ﺍﻟْﻜِﺘَﺎﺏُ
.
ﻭَﺟِﻲﺀَ ﺑِﺎﻟﻨَّﺒِﻴِّﻴﻦَ ﻭَﺍﻟﺸُّﻬَﺪَﺍﺀِ
.
ﻭَﻗُﻀِﻲَ ﺑَﻴْﻨَﻬُﻢْ ﺑِﺎﻟْﺤَﻖِّ ﻭَﻫُﻢْ ﻻ ﻳُﻈْﻠَﻤُﻮﻥَ
.
আর যেদিন পৃথিবী তার রবের নূরে উদ্ভাসিত
হবে আর আমলনামা পেশ করা হবে এবং
নবীগণ
ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে; সকলের
মাঝে ন্যায়বিচার করা হবে আর তাদের
প্রতি
কোন যুলম করা হবে না।
(আয-যুমার:৬৯)
.
>>> নূর শব্দ দিয়ে কুরআনকে বুঝিয়েছে <<<
.
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺎﺱُ ﻗَﺪْ ﺟَﺎﺀَﻛُﻢْ ﺑُﺮْﻫَﺎﻥ
.
ٌ ﻣِﻦْ ﺭَﺑِّﻜُﻢْ ﻭَﺃَﻧْﺰَﻟْﻨَﺎ ﺇِﻟَﻴْﻜُﻢْ ﻧُﻮﺭًﺍ ﻣُﺒِﻴﻨًﺎ
.
ﻓَﺄَﻣَّﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺑِﺎﻟﻠَّﻪِ ﻭَﺍﻋْﺘَﺼَﻤُﻮﺍ ﺑِﻪِ
.
ﻓَﺴَﻴُﺪْﺧِﻠُﻬُﻢْ ﻓِﻲ ﺭَﺣْﻤَﺔٍ ﻣِﻨْﻪُ
.
ﻭَﻓَﻀْﻞٍ ﻭَﻳَﻬْﺪِﻳﻬِﻢْ ﺇِﻟَﻴْﻪِ ﺻِﺮَﺍﻃًﺎ ﻣُﺴْﺘَﻘِﻴﻤًﺎ
.
"হে মানবজাতি! অবশ্যই তোমাদের
রবের পক্ষ থেকে তোমাদের কাছে
দলিল প্রমাণ এসেছে আর আমি তোমাদের
কাছে সুস্পষ্ট নূর (কুরআন) অবতীর্ণ করেছি।
অতঃপর যারা আল্লাহর প্রতি ঈমান আনে
এবং
তাতে দৃঢ়তা অবলম্বন করে, ফলে শীঘ্রই তিনি
তাদেরকে তাঁর রহমত ও অনুগ্রহের মধ্যে
প্রবেশ
করাবেন এবং তার সরল-সঠিক পথে
পরিচালিত
করবেন।
( আন-নিসা:১৭৪_১৭৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন